সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ফৌজদারহাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যূ
- আপডেট সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
- / 297
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (৩২) এক মোটর সাইকেল আরোহী নিহত ও আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালু শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হোসেন (৩২) ঢাকার জুরাইনের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে। আর আহত সোহেল মিয়া (৩০) তার বন্ধু। এ দুজন ঢাকা থেকে মোটর সাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, হতাহতরা মোটর সাইকেলে করে ঢাকা থেকে চট্টগ্রামে আসছিলেন। ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকায় মোটর সাইকেলটি একটি টেম্পোকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আর সোহেলকে ২৬ হাসপাতালের নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
























