ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময় : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়র সরল ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জমির হোসেন (২৮) এক যুবক খুন হয়েছে । বুধবার রাতে উপজেলার সরল ইউনিয়নের পূর্ব জালিয়াঘাটায় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাত ১১টার দিকে সরল ইউনিয়নে জমির হোসেনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এ ঘটনায় তারেক নামে এক যুবককে আটক করেছে। তবে কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে জানা যায়নি।

আমরা আটক তারেককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। সে একেক ধরণের তথ্য দিচ্ছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭