ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামের বাকলিয়ায় নারী পোষাক কর্মীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

  • আপডেট সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
  • / 738
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় এক নারী পোষাক কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) দুপুর আড়টার দিকে মহানগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বৌবাজার এলাকায় নিজ বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। বাসা থেকে শাহীনূর আক্তার (২৭) নামে এ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহনুর গার্মেন্টস শ্রমিক ছিল। তার স্বামীও গার্মেন্টস শ্রমিক।

হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে বাকলিয়া পুলিশ শাহীনূর আক্তারের স্বামী জামাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যদিও ঘটনার সময় জামাল উদ্দিন বাসায় ছিল না বলে পুলিশকে জানায় প্রতিবেশীরা। তার বাড়ি কুমিল্লা জেলায়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, এলাকার লোকজন থানায় ফোন করে জানায়, মাষ্টারপোল, বৌবাজারের মারুয়া ম্যানশনের ছয়তলায় ভাড়া বাসায় এক গৃহবধূর লাশ পড়ে আছে। পরে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কি কারণে কারা এ হত্যাকান্ড ঘঠিয়েছে তা জানা যায়নি।

যদিও ঘটনার সময় স্বামী তার কর্মস্থলে ছিল। তারপরও আমাদের সন্দেহ এ খুনের ঘটনায় তার হাত রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজেম আলী রোডের মারোয়ার ম্যানশনের ৬ষ্ট তলার একটি রুমে ভাড়া থাকতেন শাহীনুর ও তার স্বামী জামাল হোসেন। দুপুরে নিহতের বোনের মেয়ে সেখানে গিয়ে তার খালাকে ডাকাডাকি করতে থাকে। ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সজোওে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় রুমের মেঝেতে রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ীওয়ালার ড্রাইভারসহ অন্যান্য লোকজন এসে পুলিশকে খবর দেয়।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন)মোস্তাইন হোসাইন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ধারনা করা হচ্ছে ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। তবে কারা কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত করেছে সে ব্যাপারে জানতে পারেনি পুলিশ। নিহতের গলা ও পেটে ছুরি দিয়ে কাটা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের বাকলিয়ায় নারী পোষাক কর্মীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আপডেট সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭