ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে অজগর মেরে হোটেলে মাংস বিক্রির চেষ্টা দুইজনকে ভ্রাম্যমান আদালতের সাজা

  • আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • / 515
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: এবার চট্টগ্রামে অজগরকে পিটিয়ে মেরে চামড়া ছাড়িয়ে নিয়ে পাচাররের চেষ্টা চালিয়েছে একটি অপরাধি চক্র। তবে শেষমেষ আইনের হাত থেকে রেখাই পাননি তারা। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের অভিযানে হাতেনাতে ধরা পড়ে এ চক্রের দুই সদস্য। পরে দুইজনকে আটক করে বণ্যপ্রানী আইনে ছয় মাসের কারাদন্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ব্যায় নগরীর নুপুর মার্কেট এলাকা থেকে চামড়া সহ মৃত সাপটি উদ্ধার করা হয়।

দন্ডিতরা হলেন রেয়াজউদ্দিন বাজারের নুপুর মার্কেটের ‘বন্দর বিতান’ নামের একটি দোকানের কর্মচারী রাজীব ও রহমতউল্লাহ। ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, “বিকালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় মাঝারি আকারের একটি অজগরকে তারা পিটিয়ে মারে। পরে সাপটিকে নিজেদের দোকানের পিছনে নিয়ে চামড়া ছাড়ানো হচ্ছিল।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হয়ে দুইজনকে হাতেনাতে আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান বলেন, “গ্রেপ্তাররা বলেছে, ওই সাপের চামড়া তারা পশুর চামড়া এবং হাড়গোড় দিয়ে তাবিজ ও ওষুধ তৈরি করে এমন একটি দোকানে বিক্রি করতে চেয়েছিল।”

এ অভিযোগে পরে বন্য প্রাণি সংরক্ষণ আইন-২০০৪ এর ৫ ও ১১ ধারা অনুসারে গ্রেপ্তার দুইজনের প্রত্যেককে ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, মৃত সাপটি চিড়িয়াখানায় পাঠানোর হয়েছে।

“সেটি পেলে সংরক্ষণ করব। অজগর সাপের চামড়া খুব বেশি দামে বিক্রি হয় না। অজ্ঞতা থেকেই সাপ মেরে চামড়া তুলে নেওয়ার চেষ্টা করেছিল তারা।”

চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই নগরী ও মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে লোকালয়ে বেশ কয়েকটি বড় ও মাঝারি আকারের অজগর সাপ ধরা পড়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বর্ষায় পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে খাবারের সন্ধানে অজগর লোকালয়ে নেমে আসে।

উদ্ধার হওয়া প্রায় সবগুলো অজগরই স্থানীয় বন বিভাগের সহায়তায় সংলগ্ন বনে ছেড়ে দেওয়া এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে অজগর মেরে হোটেলে মাংস বিক্রির চেষ্টা দুইজনকে ভ্রাম্যমান আদালতের সাজা

আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭