ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেফতার

  • আপডেট সময় : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
  • / 368

ইয়ারা সহ আটক দুই পাচারকারী

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে একটি পিকআপে তল্লাশি চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ১৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার রাতে সিএমপি’র কর্ণফুলী থানাধীন চরফরিদ এলাকার ফসিল সিএনজি পাম্পের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাফর আলম (৩৮) ও মোঃ হোসেন ওরফে কাজল (২৪)। দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে চরফরিদ এলাকায় একটি নীল রংয়ের পিকআপ আটক করে জাফর ও হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে পিকআপটির ড্রাইভারের সিটের পেছনে বিশেষভাবে রাখা অবস্থায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা টেকনাফ থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল।

তিনি জানান উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮