ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে আদালতে সেলফি তুলা নিয়ে কর্মীদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় : ০২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / 365
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সেলফি তুলতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলায় এই ঘটনা ঘটেছে। এতে আসলাম চৌধুরীর সামনে ছুরিকাঘাতে দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কারাবন্দি আসলাম চৌধুরীকে জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরার জন্য নেয়া হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে তোলার সময় তার কর্মীরা সেলফি তোলা নিয়ে মারামারি শুরু করেন। এসময় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত আসলাম চৌধুরীকে প্রিজন ভ্যানে তুলে দেয়। এরপর কর্মীরা সবাই চলে যায়।

আহতদের পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন নির্মলেন্দু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে আদালতে সেলফি তুলা নিয়ে কর্মীদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় : ০২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭