ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে এফবি শুকতারার ২০ লাখ টাকার জাল জব্দ

  • আপডেট সময় : ০৩:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী নদীর সদরঘাট অংশে ‘এফবি শুকতারা’য় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার অননুমোদিত জাল জব্দ করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। রোববার (১৬ এপ্রিল) দুপুরে দপ্তরের উপপরিচালক সুমন বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিদর্শক মো. জহিরুল হক, মো. জাকির হোসেন প্রমুখ।

মো. জহিরুল হক জানান, অভিযানকালে সরকার অনুমোদিত জালের ঘেরের চেয়ে ছোট ঘেরের আনুমানিক ৯০ মিটার জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। আটক জাল নষ্ট করার জন্য পতেঙ্গা মেরিন ফিশারিজ সার্ভিল্যান্স চেক পোস্টে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জহিরুল হক।

তিনি জানান, জাটকা আহরণ, অননুমোদিত ঘেরের জাল ব্যবহার বন্ধসহ সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ বাস্তবায়নের লক্ষ্যে কর্ণফুলীতে প্রতিদিন চারটি টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে এফবি শুকতারার ২০ লাখ টাকার জাল জব্দ

আপডেট সময় : ০৩:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭