সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১
- আপডেট সময় : ০৬:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / 245
চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর আকবর শাহ থানা এলাকায় দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. সাইদুল হক (৬১) নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তিনি নগরীর আমন্ত্রণ হোটেলে নাশতা করে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হোসেন (১৮) নামের এক যুবকের পায়ের হাড় ভেঙে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আমন্ত্রণ হোটেলে নাশতা করে বের হওয়ার সময় সী লাইনের দ্রুতগামী একটি গাড়ির চাকায় পিষ্ট হন আবদুস শহীদের ছেলে সাইদুল। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দুর্ঘটনায় নোয়াখালীর চর জব্বারের সুবর্ণচর এলাকার মো. নবীর ছেলে মো. হোসেনের (১৮) পায়ের হাড় ভেঙে গেছে। তিনি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
























