সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ছুরিকাঘাতে পূজা কমিটির নেতা খুন
- আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
- / 337
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ ধর (২৭) নামে পূজা কমিটির এক নেতা খুুন হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯ দিকে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের গরুর বাজার সংলগ্ন শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি দক্ষিণ কাট্টলীর বণিকপাড়ার মিলন ধরের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে মানবকন্ঠকে বলেন, রাতে টিউশনী করে ফেরার সময় রাস্তায় কয়েকজন যুবক বিশ্বজিৎকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
ওসি জানান, নিহত বিশ্বজিৎ পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পুর্ব বিরোধের জের ধরে কেউ তাকে হত্যা করেছে। পুলিশ আসামী ধরার জন্য অভিযান শুরু করেছে।

























