ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ট্রাক থেকে ৮৫ হাজার ইয়াবা, আটক ২

  • আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।এসময় দুজনকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ভোর ৫ টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। আটক দুজন হল, এহসান ও রহমতউল্লাহ। দুজনের বাড়ি কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান
কক্সবাজারের টেকনাফ থেকে ট্রাকে ইয়াবা নিয়ে আটক দুজন ঢাকার দিকে যাচ্ছিলেন।

ট্রাকটির চেসিসসহ বিভিন্ন জায়গায় ইয়াবাগুলো এমনভাবে রাখা হয়েছিল, যাতে তল্লাশিতে সহজে নজরে না আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ট্রাক থেকে ৮৫ হাজার ইয়াবা, আটক ২

আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮