চট্টগ্রামে নাছির-শামসুলের বৈপরীত বক্তব্য: দুরত্ব বাড়ছে দুজনের মধ্যে
- আপডেট সময় : ১০:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
- / 287
চট্টগ্রাম ব্যুরো:
নানা কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ শামসুল হক চৌধুরীর মধ্যে ঘনিষ্টতা বজায় থাকলেও বর্তমানে সে সম্পর্কে অবনতির আভাস মিলেছে। চট্টগ্রাম বন্দর নিয়ে লতিফ-নাছির দ্বন্দে এই দূরত্ব বলে ইঙ্গিত দিয়েছে একটি সূত্র।
জানাগেছে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সাড়াশি অভিযানের অংশ হিসেবে গত শনিবার চট্টগ্রামের আবাহনী ক্লাবসহ কয়েকটি ক্লাবে অভিযান চালায়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জুয়া সামগ্রী।
এরই প্রেক্ষিতে বোববার সার্কিট হাউজে এ অভিযান নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আবাহনী ক্লাবের মহাসচিব হুইপ সাংসদ শামসুল হক চৌধুরী। তিনি বলেন-প্রশাসন কি খেলোয়াড়দের পাঁচ টাকা বেতন দেয়? বেতনগুলো কোত্থেকে আসে? ক্লাবের তাস খেলা বন্ধ করে কোনো লাভ হবে না।
ক্লাব পরিচালনা নিয়ে শামসুল হকের এমন বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। ২৩ সেপ্টেম্ব(সোমবার) এক অনুষ্ঠানে মেয়র বলেন-জুয়ার আসর বসিয়ে, মদের আসর বসিয়ে, ক্লাব পরিচালনার কথা কোথাও নেই। সংবিধান ও ইসলামে জুয়া নিষিদ্ধ।
এটা জায়েজ করার সুযোগ নেই। ফলে পরস্পর বিরোধী এমন বক্তব্য থেকে দু জনের মধ্যে দুরত্ব বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন সচেতন মহল।




















