ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে নাসিমন ভবন অবরুদ্ধ, শাহাদাত পুলিশের সাথে ধস্তাধস্তি

  • আপডেট সময় : ০৯:২৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তির পর চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে অবস্থান নিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাতের নেতৃত্বে নেতাকর্মীরা। পুলিশ তাঁকে কার্যালয়ে ভিতর অবরুদ্ধ রাখার চেষ্টা করে। এসময় ডা: শাহাদাত বলেন, “আমার অফিস আমি থাকবো। ক্ষমতার কেউ আজীবন টিকে থাকেন “।

এর আগে আজ বৃহস্পতিবার ভোর থেকে বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতার আশংকায় চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শত শত পুলিশ নাসিমন ভবনস্থ বিএনপির মহানগর দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।

নগর পুলিশের সিদ্ধান্তে নগরীর সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। বিমান যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। ওই সড়কে রাষ্ট্রয়াত্ত তিনটি তেলস্থাপনাসহ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত স্পর্শকাতর প্রতিষ্ঠান আছে।

নগরীতে গন পরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম চলাচল করছে।

সকাল সাড়ে ১০টার দিকে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশি বাধায় পড়েন তিনি।

এসময় নগর পুলিশের এডিসি নর্থ জাহাঙ্গীর আলম তাঁকে অফিসে ঢুকতে বাধা দেন।

পুলিশের সাথে ডাক্তার শাহাদাতের কিছুক্ষন কথাকাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। পুলিশ বিএনপির কয়েকজন কর্মীকে আটকের চেস্টা করলেও ডাক্তার শাহাদাতের কারনে তা সফল হয়নি। এরপর পুলিশ তাঁকে অফিসের ভিতরে চলে যেতে বলেন। এসময় ডাক্তার শাহাদাত কয়েকজন দলীয় কর্মী নিয়ে অফিসের সামনে অবস্থান নেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন দেশ আজ পুলিশি রাস্ট্রে পরিনত হয়েছে। আমি নিজের দলীয় কার্যালয়ে এসেছি অথচ পুলিশ তাতে বাধা দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা শহরের ১৮ টি স্পটে অবস্থান নিয়েছে। তারা লাঠি মিছিল করছে তাতে পুলিশ কিছু করছেনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে নাসিমন ভবন অবরুদ্ধ, শাহাদাত পুলিশের সাথে ধস্তাধস্তি

আপডেট সময় : ০৯:২৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮