ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে নৌবাহিনী কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় : ০৩:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • / 364
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

নগরীতে শেখ হামিদা ফারহাদ তান্নি (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।  তান্নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
রোববার (০৩ এপ্রিল) গভীর রাতে নৌবাহিনী হাসপাতাল থেকে তান্নির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি আবুল বশর।
তান্নির চাচা আব্দুল কাদের বলেন, ২০১৫ সালে তান্নির বিয়ে হয়। স্বামী নৌবাহিনীর কর্মকর্তা।  তাদের সংসারে দুই বছর বয়সী এক মেয়ে আছে।

‘গতকাল (রোববার) বিকেল ৫টার দিকে মেয়ের বাসা থেকে ফোন করে আমাদের নেভি হাসপাতালে আসতে বলা হয়।  আমি এবং আমার ভাই (তান্নির বাবা) এসে জানতে পারি, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ’ বলেন আব্দুল কাদের তান্নির বাবা মঈনউদ্দিন মিন্টু রাঙামাটির তবলছড়ি অফিসার্স কোয়ার্টারের বাসিন্দা।  তিনি পেশায় স্কুল শিক্ষক।

ইপিজেড থানার ওসি আবুল বশর বলেন, নেভি আবাসিক এলাকার ভেতরে নিজ বাসায় গলায় ফাঁস দেয়া অবস্থা থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  আমাদের খবর দেয়া হলে রাত ১২টার দিকে আমরা মরদেহ উদ্ধার করেছি।

মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এই ঘটনায় ইপিজেড থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে নৌবাহিনী কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭