ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে নয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শহরে নয় হাজার ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে কোতোয়ালী ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানিয়েছেন।
এরা হলেন- মোছাম্মৎ গুল নাহার বেগম (৩০), সালাম (৪২), মোস্তফা (৪৫), নুর কালাম (২৭) ও মো. মহিবুল্লাহ (২৭)।

জিল্লুুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট এলাকা থেকে গুল নাহার ও সালামকে আটক করা হয়।

“পরে তাদের কাছ থেকে পাওয়া মাংসের বাটিতে বিশেষ কৌশলে রাখা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে আসেন।”

এদিকে রাত ১২টার দিকে নগরীর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ১০০ পিস ইয়াবাসহ মোস্তফা ও নুর কালামকে গ্রেপ্তার করা হয়।
জিল্লুুর জানান, মোস্তফা ও কালাম দুই বাই। তারা কিশোরগঞ্জ থেকে টেকনাফ গিয়েছিলেন ইয়াবা সংগ্রহ করতে।

এদিকে সদরঘাট থানার উত্তর নালাপাড়া থেকে মহিবুল্লাহ (২৭) নামে এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী ও সদরঘাট থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে নয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭