ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে পিকনিকের বাসে ১৯ কেজি গাঁজা, গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি পিকনিকের বাসে তল্লাশি অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবর শহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেট সংলগ্ন গোল্ডেন কনটেইনার লিমিটেডের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫) গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেন। গাড়িটি রাস্তার পাশে থামালে র‌্যাব সদস্যরা যাত্রী ও গাড়ি তল্লাশি করেন।

এ সময় বাসটির চালক ও সহযোগী পটুয়াখালীর গলাচিপার আব্দুল ওয়াহিদ সরদারের ছেলে মো. আনোয়ার হোসেন (৪২), কুমিল্লার চান্দিনার মোসলেম মিয়ার ছেলে মো. হাসান (৪২) ও কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়ার রহমত আলীর ছেলে মো. শামছু মিয়াকে (২৭) আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসের পেছনের অংশের বাম পাশের সাইড বক্সের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনে আকবর শাহ থানা এলাকায় মামলা দায়েরের প্রক্রিয়া  চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পিকনিকের বাসে ১৯ কেজি গাঁজা, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮