ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে পুলিশকে গুলি, দুই এসএসসি পরীক্ষার্থী আটক

  • আপডেট সময় : ০৪:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / 341
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে পুলিশের এএসআইকে গুলি করে আহতের ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।  এই নিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান জানিয়েছেন, রাকিব ও প্রত্যয় নামে দুই এসএসসি পরীক্ষার্থী কে আটক করা হয়েছে।  তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি। এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঘটনার পর আব্দুল হাকিম (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশ।

তিনজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওয়ারিশ বলেন, কিশোর-তরুণদের একটি গ্রæপ খুনের মতো বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য যাচ্ছিল।  এই কারণে তারা মোটর সাইকেলের নম্বরপ্লেট ঢেকে দেয়।  চেকপোস্টে পুলিশ থামার সংকেত দিলে তারা গুলি করে মোটর সাইকেল ফেলেই পালিয়ে যায়। শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পুলিশকে গুলি, দুই এসএসসি পরীক্ষার্থী আটক

আপডেট সময় : ০৪:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮