ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশের এস আইকে পিটিয়ে রক্তাক্ত করল যুবক!

  • আপডেট সময় : ০৩:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে এলোপাথাড়ি রাস্তা পারাপারের সময় এক তরুণীকে সতর্ক করায় ক্ষিপ্ত হয়ে পাহাড়তলী থানা পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) কামরুজ্জামানকে মেরে রক্তাক্ত করেছে রুমেল চন্দ্র মণি (২৪) নামের এক যুবক। ৩ এপ্রিল মঙ্গলবার রাত নয়টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ির এসএস খালেদ সড়কে এ ঘটনা ঘটে। আহত এসআই কামরুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হামলাকারী রুমেল চন্দ্র মণি (২৪) নামের ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অটক রুমেল কোতোয়ালি থানাধীন লালদীঘির পাড় সোনালী ব্যাংকের পেছনে নবগ্রহ বাড়ির গৌরাঙ্গ চন্দ্রের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নিজের বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। এসএস খালেদ রোডে অন্যমনস্কভাবে রাস্তা পার হওয়ার সময় এক তরুণীকে দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন তিনি। এ সময় ওই তরুণীর পরিচিত তরুণটি এসআইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে প্রথমে তর্ক করেন। একপর্যায়ে হাতে থাকা স্টিলের বাঁটের ছাতা দিয়ে এসআইয়ের কপালে আঘাত করেন। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনাস্থল থেকে আটক তরুণ রুমেল চন্দ্র মণির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, প্রথমে মণি নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলেও পরে দেখা যায় তা মিথ্যে। সে একজন বখাটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, আহত এসআই কামরুজ্জামানকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পুলিশের এস আইকে পিটিয়ে রক্তাক্ত করল যুবক!

আপডেট সময় : ০৩:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮