ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় কামরুল হাসান শাহীন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার(১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শাহীন ফটিকছড়ির ভুজপুর থানার বড় বেতুয়া এলাকার আবদুল হালীম চৌধুরীর ছেলে। নগরীর কর্নেলহাট এলাকায় বাসের টিকেটের ব্যবসা করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের মামা নুরুল আলম জানান, কাউন্টার বন্ধ করে কর্নেলহাট থেকে রাতে বাসায় ফিরছিল শাহীন। কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাটিতে পড়ে যান শাহীন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন

এক পথচারী। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮