ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৬:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:  বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার দেশিয় তৈরি মদ ও দুই কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. ওয়াসিম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকৈ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দিনগত রাতে লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল এই অভিযান চালায়।
গ্রেফতার হওয়া মো. ওয়াসিম পটিয়া উপজেলার বাঘাইনপুরের মৃত শেখ মোহাম্মদের পুত্র। তবে বর্তমানে ওয়াসিম বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডির সৈয়দ কসাইয়ের বাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন।
উদ্ধার করা মদ এবং গাঁজার আনুমানিক মূল্য এক লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

ওয়াসিমকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৭ (ক)/ ২২(গ) ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭