ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা ৪২৬ রানে অলআউট বাংলাদেশ হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অদম্য কণ্ঠস্বর জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা কর্মীর তদন্ত শুরু, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • / 395
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী)’র চট্টগ্রামের এএসআই মো. দাউদ নবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশনে বিভিন্ন সময় চাঁদাবাজি, টিকিট কালোবাজারি, মাদক ব্যবসায় সহযোগিতা, রেল সম্পদ চুরি ও আত্মসাৎ, অপরাধীদের সাথে সখ্যতাসহ নানা অভিযোগ উঠেছে আরএনবি’র এএসআই মো. দাউদ নবীর বিরুদ্ধে। অথচ এসব অপরাধ রোধে এবং রেলওয়ের সম্পদ রক্ষার্থে নগরীর গুরুত্বপূর্ণ জায়গা রেলওয়ে স্টেশনে সজাগ থাকার কথা এ কর্মকর্তার।

বিভিন্ন সূত্র জানিয়েছে, নগরীতে অপরাধ সংঘটিত এলাকার মধ্যে রেল স্টেশন এলাকার অবস্থান রয়েছে শীর্ষে। এখানে প্রকাশ্য দিবালোকে হয় মাদকের বেচা–কেনা। স্টেশনের পশ্চিম পার্শ্বে বরিশাল কলোনির দেয়াল ঘেষে টেবিল বসিয়ে বিক্রি হয় ফেনসিডিল, গাঁজা, হেরুইন, হয়াবা সহ বিভিন্ন মাদক। মাদক সেবীদের স্বর্গরাজ্য ও আনাগোনা থাকে এলাকাটিতে । এতে চুরিও হচ্ছে রেলওয়ে মূল্যবান সম্পদ। এছাড়া টিকেট কালোবাজারিচক্রসহ বিভিন্ন অপরাধীদের আখড়া এ রেলস্টেশন এলাকা। অথচ কয়েক গজ দূরে অবস্থিত রেলওয়ে থানা ও আরএনবি কার্যালয়। অভিযোগ আছে, অভিযুক্ত এএসআই দাউদ নবী বিভিন্ন সময় মাসোহারার বিনিময়ে এসব অপরাধ কাজে সহযোগিতা করছে।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি’র চীফ কমান্ড্যান্ট ইকবাল হোসেন বলেন, এএসআই দাউদ নবীর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নজন অভিযোগ করেছে। এসব অভিযোগের আলোকে প্রধান দপ্তর থেকে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে তদন্ত কাজ চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা কর্মীর তদন্ত শুরু, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭