সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
- / 402
চট্টগ্রাম প্রতিনিধি: খুনের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন।
বুধবার (০৮ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা এই রায় দিয়েছেন। দন্ডিত দুজন হলেন, এরশাদ ও মোছলেম উদ্দিন প্রকাশ বাবুইয়া।
জননিরাপত্তা ট্রাইব্যুনালে দায়িত্বরত কৌঁসুলি জাহাঙ্গীর আলম বিষয়টি জানিয়েছেন।

























