ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে হোটেলে ডাকাতদের বৈঠকে পুলিশের হানা

  • আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শহরের আন্দারকিল্লায় আবাসিক হোটেলে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এতে ডাকাতির পরিকল্পনা ভেস্তে গেছে। পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র-গুলিও উদ্ধার করেছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) গভীর রাতে নগরীর আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডে কুমিল্লা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হওয়া চারজন হলেন, ফটিকছড়ির মো.মোর্শেদ প্রকাশ রাশেদ (২৮), শহিদুল ইসলাম সৌরভ (২১) ও ফয়জুল কবির সুজন (৩৫) এবং সীতাকুন্ডের জাহিদুল ইসলাম রাজু (২৪)।

তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি, একটি শাটারগান ও ৫ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর) আসিফ বলেন, চারজন কার্পেন্টার, রঙের কাজসহ বিভিন্ন পেশায় আছে। তবে পর্দার আড়ালে তারা সবাই ডাকাত। অপরাধীদের আখড়া সীতাকুন্ডের জঙ্গলসলিমপুর এলাকায়।

‘জঙ্গলসলিমপুরের দুর্ধষ সন্ত্রাসী মশিউর বাহিনীর শীর্ষ ক্যাডার রাশেদ। অন্যরা তার সহযোগী। নজির আহমদ চৌধুরী রোডে আইন কলেজের পাশে একটি বাসায় ডাকাতির জন্য তারা জড়ো হয়েছিল।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের বৈঠকে অভিযান চালায়।’

নগরীর কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের তথ্য দিয়েছেন আসিফ মহিউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে হোটেলে ডাকাতদের বৈঠকে পুলিশের হানা

আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭