ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ২০ হাজার টাকা ঘুষসহ চসিক কর্মকর্তা আটক

  • আপডেট সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

ঘুষ গ্রহণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে দুদক। আজ সোমবার দুপুরে নগরীর বহদ্দারহাট অবস্থিত চসিকের রাজস্ব সার্কেল-২ এর উপ-রাজস্ব কর্মকর্তা আলী আকবরকে (৫৭) ঘুষের ২০ হাজার টাকাসহ আটক করা হয় বলে জানান দুর্নিতী দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্মকর্তারা।

দুদক চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) মোশাররফ হোসেন মৃধা সাংবাদিদের জানান, জামাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দেয়ার সময় দুদক টিম আলী আকবরকে আটক করেন। আটকের পর তাকে নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

দুদকের ডিডি মোশাররফ হোসেন মৃধা জানান,ভুক্তভোগি জামাল উদ্দিন  দুদকে অভিযোগ করেছেন চসিকের রাজস্ব সার্কেল ২-এর উপ কর কর্মকর্তা আলী আকবর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও নাম পরিবর্তনের জন্য তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ অভিযোগের পর আমরা আলী আকবরকে হাতেনাতে ধরার জন্য চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় ফাঁদ পাতি। এবং জামাল উদ্দিনকে ঘুষের টাকা দিতে বলি।

আজ দুপুরে বহদ্দারহাট সার্কেল অফিসে টাকা লেনদেনের সময় চসিক কর্মকর্তা আলী আকবরকে আমরা আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে ঘুষ নেয়ার বিষয়টি অস্বিকার করে  আলী আকবর সাংবাদিকদের বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রঅ আমি কারো কাছ থেকে ঘুষ নেয়নি। আমি বাসা থেকে অফিসে আসার কিছুক্ষণ পর দুদক আমাকে ঘেরাও করে জেরা করে এবং আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ২০ হাজার টাকা ঘুষসহ চসিক কর্মকর্তা আটক

আপডেট সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭