সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম নগরীর বায়েজিদের শহীদনগরে অস্ত্রসহ আটক তিন
- আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
- / 214
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন শহীদ নগর এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি এলজিসহ এগারো রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-মো.ফোরকান (৩৪),মো. হারুন( ৩২) ও মো. রাজিব (২৪)।তার একই এলাকার বাসিন্দা।
আটককৃতরা হাটহাজারিসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালাত বলে বলছে পুলিশ।
বায়েজিদ বোন্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
























