ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ২১৭ রোহিঙ্গার মধ্যে এ পযর্ন্ত মারা গেছে ১৫ জন

  • আপডেট সময় : ০২:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে গত দুইমাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ২১৭ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন রোহিঙ্গা।

সর্বশেষ ৮ নভেম্বর গভীর রাতে কামাল হোসেন(২৪) নামে গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাকিদের মধ্যে চিকিৎসা শেষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অস্থায়ী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জন রোহিঙ্গাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) হাসান মো. শওকত গত সন্ধ্যায় অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ’ সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া এইসব রোগীর বেশির ভাগই বোমা ও বুলেটের আঘাত প্রাপ্ত। কিন্তু অপারেশনের পরে তাদের অবস্থা এখন উন্নতির দিকে। তারপরও এখনো রোহিঙ্গারা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসছে।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে পুলিশ ও বিজিবি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্ততাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ২১৭ রোহিঙ্গার মধ্যে এ পযর্ন্ত মারা গেছে ১৫ জন

আপডেট সময় : ০২:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭