ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চলতি বছরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

  • আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছরের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম। তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ মোট ৫৫ জন সদস্য সিনেট এই অধিবেশনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চলতি বছরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০