ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

চাঁদপুরে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ২০২৪ সালে পুলিশের লুট হওয়া একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে (২১) গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, শাহরাস্তি থানা পুলিশ গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতা গ্রামের জমির উদ্দিন বেপারী বাড়ির মো. আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে।

সেই তথ্যের আলোকে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে সত্যতা যাচাইয়ের জন্য আলমগীরের চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ওই ঘরের বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে গ্রেফতার করে শাহরাস্তি থানা পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম গুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড আপস্) মো. লুৎফর রহমান। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) মো. লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬