ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চান্দিনায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

  • আপডেট সময় : ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের শরীফ হোসেন সোহেল নামে একজন কথিত সাংবাদিক ও তার সহযোগীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১১-১০৬২) তল্লাশী চালানো হয়। এসময় চার হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের শরীফ হোসেন সোহেল নামে একজন কথিত সাংবাদিক ও তার সহযোগীকে আটক করা হয়।
সাংবাদিক শরীফ হোসেন সোহেল প্রকাশ এসএইচ সোহেল দৈনিক কক্সবাজার বার্তার সম্প্রতি বহিস্কৃত ভারপ্রাপ্ত সম্পাদক, চট্টগ্রামের দৈনিক শাহ আমানত এর ভারপ্রাপ্ত সম্পাদক (আইডি কার্ডধারী) ও অনলাইন টিভি পোর্টাল একাত্তরের সাবেক প্রতিনিধি এবং কক্সবাজারের রামু এলাকার বদিউল আলম এর ছেলে। তার কাছ থেকে অনলাইন টিভি পোর্টাল একাত্তর এর মাইক্রোফোন, ল্যাপটপও উদ্ধার করা হয়। আটক অপর জনের নাম রিয়াজ উদ্দিন। সে একই গ্রামের মৃত মোহন আলীর ছেলে।

কুমিল্লা চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চান্দিনায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

আপডেট সময় : ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭