ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

  • আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে লোকজনের ভীড়ের ওপর গাড়ি উঠে গেলে ঘটনাস্থলেই ৩৫ জনের প্রাণহানি হয়েছে।

আহত হয়েছে আরো ৪৫ জন। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

‘হিন্দুস্তান টাইমস ’জানিয়েছে, স্থনীয় সময় সোমবার গভীররাতে একটি ব্যায়ামাগারে শারিরীক কসরত রত লোকদের ওপর ৬২ বছর বয়সী এক চালক গাড়ি উঠিয়ে দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িচালক মদ্যপ বা তন্দ্রাচ্ছন্ন ছিল কি-না তা ও তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি।

হিন্দুস্তান টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে সিনহুয়া এ খবর জানিয়েছে।

পরদিন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িচালককে আটক করা হয়েছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মি আয়োজিত‘ বুঝাই এয়ার শো’র আগে এ দুর্ঘটনা ঘটেছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাড়িচালকের নাম ফ্যান বলে জানা গেছে। বুঝাইয়ের শ্যাং চং হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার রাতেই চীনের গণমাধ্যম থেকে এ সংক্রান্ত সংবাদ বা ভিডিওচিত্র সরিয়ে নেয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪