ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চীন-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা

  • আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের এক উর্ধতন কূটনীতিক চীনা কর্মকর্তাদের জানান, যে যুক্তরাষ্ট্র দুটি দেশের তীব্র প্রতিদ্বন্দিতাকে স্বাগত জানায়, তবে চীনের সাথে কোনো বিরোধ চায় না। সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ওয়েন্ডি শের্মান চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিএ ফেং এবং পররাষ্ট্রমন্ত্রী, ওয়াং ই ‘র সাথে দুদিনের আলোচনার জন্য চীন সফর করছেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, শের্মান ও ওয়াং চীন-যুক্তরাষ্ট্র বন্ধুত্বের দায়িত্বশীল ব্যবস্থাপনার শর্তাবলী নির্ধারণ নিয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনার বিশেষ বিষয় বস্তুর মধ্যে ছিল, হংকংয়ে চীনের দমন অভিযান, গণহত্যা, সিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমে চীন সরকারের বাধা-নিষেধ নিয়ে আমেরিকার উদ্বেগ।

প্রাইস বলেন, শের্মান চীনের সাইবারস্পেসে ভূমিকার বিষয়টি উত্থাপন করেছেন। যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ চীনের সাইবারস্পেসে ভূমিকা ও তাদের দায়িত্বহীন আচরণের জন্য দোষারোপের কয়েক দিন পরেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। চীনও তাদের স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার জন্য দোষারোপ করেছে।

চীনের সরকারি সূত্রে বলা হয় যে, জি বলেছেন যুক্তরাষ্ট্র চীনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে এবং দেশটিকে একটি কাল্পনিক শত্রু হিসাবে গণ্য করছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীন-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা

আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১