ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার মার্তিনেজ

  • আপডেট সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ৩৩ বছর বয়সি এমিলিয়ানো মার্তিনেজ।

সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্জেন্টাইন গোলরক্ষককে দলে টানতে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, চেলসির সাথে দুই বছরের চুক্তি করবেন মার্তিনেজ। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও থাকবে।

দলের বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজের বাজে পারফরমেন্স চিন্তায় ফেলে চেলসিকে। গত সোমবার প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে দুটি বড় ভুল করেন সানচেজ।

এরপরই সানচেজকে নিয়ে সমালোচনা শুরু হয় এবং তার দলে থাকা নিয়ে প্রশ্নও জাগে। নতুন কোচ জাবি আলোনসোর আগ্রহেই মার্তিনেজকে দলে নিচ্ছে চেলসি।

২০২০ সালে সাড়ে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন মার্তিনেজ। ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলেন তিনি।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেজ। ফাইনালসহ বেশ কিছু ম্যাচে টাইব্রেকারে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট রুখ দিয়েছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। ফাইনালের স্পেনের কাছে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে গোলপোস্টে মার্তিনেজের পারফরমেন্স ছিল দুর্দান্ত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার মার্তিনেজ

আপডেট সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬