ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ছাগলকাণ্ড: ১৪ দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লায়লা

  • আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি

দীর্ঘ ১৪ দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (সদস্য সাবেক) সদস্য ড. মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।

তবে সেখানে গণমাধ্যমকে এড়িয়ে যান তিনি। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি লাকী। এ সময় অফিসের বাইরে উপস্থিত ছিলেন তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা।

এর আগে, গত ঈদের তিন দিন আগে (১৩ জুন) সবশেষ অফিস করেছেন লায়লা কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী তিনি। ছাগলকাণ্ডের পর থেকেই তিনি জনসম্মুখে আসা বন্ধ করে দেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে যোগ দেন লাকী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যানও হন তিনি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের বিবরণ সামনে আসে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাগলকাণ্ড: ১৪ দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লায়লা

আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪