ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

জনগণের প্রতি বিএনপির আস্থা নেই : কাদের

  • আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই বলেই তারা বিদেশিদের কাছে নালিশ করছে বলে সোমবার মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপির দুই মেয়রপ্রার্থীর সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ‘অনিয়ম’ বিদেশি কূটনীতিকদের অবহিত করা প্রসঙ্গে এ মন্তব্য করেন।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি এখন রাজনীতিতে দেউলিয়া অবস্থায় নিপতিত হয়েছে। এখন একটা কিছু হলে বিদেশিদের কাছে নালিশ করাই তাদের একমাত্র অবস্থান। তারা সভা সমাবেশ করে জনগণকে নালিশ না জানিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। এতে প্রমাণিত হয় দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। তাই বিদেশিদের কাছে তাদের নালিশ বাড়ছে।’

আরেক প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন লাথি মেরে সরকারকে বের করে দেবেন। এরকম ভাষায় তিনি এ কথা বলতে পারেন? আমরা যারা রাজনীতি করি তারা প্রতিপক্ষকে আক্রমণ না করে যৌক্তিক ভাষা ব্যবহার করব।’

মুজিব বর্ষের ক্ষণ গণনার অনুষ্ঠানে দাওয়াত পেয়েও না আসায় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তারা আসলে শুভ বোধের পরিচয় দিতে পারতেন। রাজনীতিতে সৌজন্য বোধটা থাকা দরকার।’

‘তারা (বিএনপি) সবকিছুতেই মানি না, মানব না। তাদের পক্ষে রায় না গেলে আদালত ও আইনও মানেন না তারা,’ যোগ করেন তিনি। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের প্রতি বিএনপির আস্থা নেই : কাদের

আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০