ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জবি’তে অছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাপ্তরিক কাজ নেই তাদেরকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার কেন্দ্র এবং সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার স্থানও বটে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর তুলনায় বর্তমান ক্যাম্পাসটি খুবই ছোট। এ কারণে, ক্লাস চলার সময় (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) দর্শণার্থী, বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাপ্তরিক কাজ নেই তাদেরকে ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

এর আগে গত ১১ সেপ্টেম্বর ‘নিরাপত্তার স্বার্থে’ শিক্ষার্থীদের রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে উপস্থিত না থাকার জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবি’তে অছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯