ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে সৌদি আরবে আরামকোর স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২

জয় নিশ্চিত হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা কেমন কাটল ট্রাম্পের

  • আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বুধবার ভোট-ফলাফলের প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পরেই অবশ্য রাতারাতি বদলে যায় ছবিটা। বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ফোন ধরতে ধরতেই বেলা গড়িয়ে যায় ট্রাম্পের।

গণনা শেষের বেশ আগেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশের বন্দোবস্ত পাকা করে ফেলেন। এখনো দু’টি প্রদেশে গণনা চলছে। দু’টিতেই এগিয়ে ট্রাম্প। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ট্রাম্পের দলের ঝুলিতে ২৯৫টি আসন। আর কমলা হ্যারিসের দলের ঝুলিতে ২২৬টি আসন।

ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রমুখ।

শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে ফোন করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ভোটের প্রাথমিক ফলাফলে জয়ের গন্ধ পেয়েই বিজয়-ভাষণ দেয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ফ্রোরিডায় বিজয়-ভাষণও দেন তিনি। পুরনো স্লোগান তুলে জানান, তার আমলে যুক্তরাষ্ট্র আবারো বিশ্বে শ্রেষ্ঠ হবে।

তারপর অবশ্য ট্রাম্পকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিকের তো বটেই, একাধিক রাষ্ট্রপ্রধানের ফোন ধরতেই ব্যস্ত থাকতে হয় তাকে। সমর্থক এবং অনুদানদাতাদের কয়েকজনের সাথেও ট্রাম্প কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের টিম ট্রাম্পের টিমকে বেশ কয়েকটি সমঝোতাপত্রে স্বাক্ষর করার অনুরোধ জানায়। সময় মতো এই স্বাক্ষরগুলো করানো না হলে ভবিষ্যতে প্রশাসনিক কাজকর্ম চালাতে ট্রাম্পকে অসুবিধার মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়।

কিভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়েও ট্রাম্পের টিমের সাথে কথা হয় বাইডেনের টিমের। ফোন-কথোপকথনে বাইডেন এবং কমলা দু’জনেই মসৃণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ট্রাম্পকে আশ্বাস দেন বলে জানিয়েছে এপি।

এপি আরো জানায়, ফোনে কমলার প্রশংসা করেন ট্রাম্প। বিদায়ী ভাইস প্রেসিডেন্টকে ট্রাম্প জানান যে কমলার পেশাদারিত্ব এবং ধৈর্য দেখে তিনি মুগ্ধ। তারপর দু’জনেই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে নিজেদের প্রতিজ্ঞার কথা জানান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় নিশ্চিত হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা কেমন কাটল ট্রাম্পের

আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪