ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

জলবায়ু নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চীন যাচ্ছেন কেরি

  • আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন দূত জন কেরি জলবায়ু বিষয়ক আলোচনা পুনরায় শুরু করতে শিগগিরই চীন সফরে যাচ্ছেন।

একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার (৭ জুলাই) এ কথা জানিয়েছেন।

তীব্র দ্বন্দ্বমুখর সম্পর্কে জড়ানো যুক্তরাষ্ট্র ও চীন সম্প্রতি তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে বাড়ানোর প্রেক্ষাপটে কেরির সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা বিস্তারিত উল্লেখ না করে কেরির আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করেন। প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক দায়িত্ব দেয়ার পর তিনি তৃতীয়বারের মতো চীন যাচ্ছেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে কেরি বলেন, তার চীন সফরটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সময়ে তিনি চীনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাওয়ার চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুটি দেশ। এছাড়া দুটি দেশ বৃহত্তম কার্বন নিঃসরণকারীও। তাই একটি অভিন্ন পরিস্থিতি তৈরিতে আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে।

উল্লেখ্য, গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের পর কেরি চীন সফরে যাচ্ছেন এবং মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন চারদিনের সফরে এখন বেইজিংয়ে রয়েছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলবায়ু নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চীন যাচ্ছেন কেরি

আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩