ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন

  • আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • / 362

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ এস এম মাহাবুবুল হক মজুমদার ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে উদযাপিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭। জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র  যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল সেমিনার, রচনা প্রতিযোগিতা, স্ব -রচিত কবিতা পাঠের আসর ও “গাহি সাম্যের গান” শীর্ষক গীতিনাট্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ এস এম মাহাবুবুল হক মজুমদার । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আইন বিভাগের প্রধান ড. ফারহানা হেলাল মেহতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম লুৎফর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও ই্উ এন আর সি এর উপদেষ্টা জাহিদ হোসেন । অনুষ্ঠানে জাতি সংঘ মহাসচিবের বাণী পাঠ করে শোনান জাতি সংঘ তথ্য কেন্দ্রের তথ্য কর্মকর্তা মিস ফাহমিদা সুলতানা।

স্টুডেন্ট এফেয়ার্সের কর্মকর্তা ফাহমি হাসান এর  সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি নূরুল হুদা, শিহাব সরকার ও হাবিবুল্লাহ সিরাজী তাদের মানবাধিকার সম্পর্কিত কবিতা পাঠ করে শোনান। শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “ড্যাফোডিল অল স্টার” এর  পরিবেশনায় মানবাধিকার সম্পর্কিত “গাহি সাম্যের গান” শীর্ষক গীতিনাট্য উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এস এম মাহাবুবুল হক মজুমদার বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে দেশের জন্ম, সে দেশে মানবাধিকারের গুরুত্ব সবচেয়ে বেশীএবং মানবাধিকার বিষয়টি বাংলাদেশ জাতির জন্য খুবই গুরুত্বপূন। তিনি আরো বলেন, বর্তমানে সারা বিশ্ব মানবাধিকার লংঘনের দুঃসময় অতিক্রম করছে এবং বাংলাদেশেও বিভিন্ন মানবাধিকার লংঘিত হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে রাস্ট্রকেই মূখ্যভূমিকা পালন করতে হবে, সেই সাথে দেশের সুশীল সমাজকেও এ কাজে এগিয়ে আসতে হবে এবং মানবাকিার লংঘেনের বিরুদ্ধে জোড় প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রধান অতিথি শিক্ষার্থীদের বিশেষ দায়িত্ববোধের  কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সমাজের সর্বস্তরে মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন

আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭