ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান

জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না : জাপা মহাসচিব

  • আপডেট সময় : ১০:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না। জাতীয় পার্টি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কিনা তার সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।

শনিবার বাসসকে তিনি এ কথা জানিয়ে আরো বলেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সাথে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন।

মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না : জাপা মহাসচিব

আপডেট সময় : ১০:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২