ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

  • আপডেট সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এখানে দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে।

দেশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর শনিবার রাতে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনগুলো শনাক্ত করেছে।

এনআরএ ও পুলিশ জানায়, জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ও কাছাকাছি অননুমোদিত ড্রোন উড়ান নিষিদ্ধ।

এনআরএ’র এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘ঘটনাটি জানার পর কোনও অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কোনও ড্রোনও পাওয়া যায়নি।’

পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেছেন, কী উদ্দেশ্যে এগুলো উড়ানো হয়েছে- তা জানা যায়নি।

কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি সাগা প্রিফেকচারের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লির মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে।

২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা মান প্রবর্তনের পর বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য চুল্লিগুলো পুনরায় চালু করা হয়।

ফুকুশিমা বিপর্যয়ের ১৪ বছর পর সরকার আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে আসার পর, গত মাসে জাপানে ৬০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক চুল্লি পরিচালনার অনুমতি দেওয়া একটি আইন কার্যকর হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

আপডেট সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫