ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

  • আপডেট সময় : ১১:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রক্ষণশীল সানায়ে তাকাইচি। আজ শনিবার দেশটির ক্ষমতাসীন দলের প্রধান হওয়ার মাধ্যমে তিনি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে(এলডিপি) ঢেলে সাজাতে সামনে পাহাড় সমান কাজ করতে হবে।

এলডিপি কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করেছে। চলতি মাসের শেষের দিকে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি সংসদে অনুমোদন পেতে পারেন।

দায়িত্ব গ্রহণের পর তাকে দেশের বয়স্ক জনসংখ্যা, ভূ-রাজনৈতিক উত্থান-পতন, স্থবির অর্থনীতি এবং অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান অস্বস্তিসহ বিভিন্ন জটিল সমস্যার মুখোমুখি হতে হবে।

শিনজিরো কোইজুমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রান অফ ভোটে জয়ের পর তাকাইচি এলডিপি সদর দপ্তরে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা এলডিপির নতুন অধ্যায়ের সূচনা করেছি।

৪৪ বছর বয়সী কোইজুমি জিততে পারলে আধুনিক সময়ে জাপানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতেন এবং এলডিপির জন্য প্রজন্মগত পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে পারতেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকাইচির প্রথম দাপ্তরিক দায়িত্বগুলোর একটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো, যিনি অক্টোবরের শেষের দিকে এক সংক্ষিপ্ত সফরে জাপান আসবেন বলে জানা গেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

আপডেট সময় : ১১:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫