ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস

জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে নারিতা বিমানবন্দরে রাতে প্রায় ৬ হাজার মানুষ আটকা পড়েছেন। সড়ক ও রেল যোগাযোগও ব্যাপকভাবে ব্যাহত হয়। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়। বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

পূর্বাভাসে প্রথমবারের মতো চিবা অঞ্চলের জন্য সর্বোচ্চ মাত্রার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়।
জাপানের নারিতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপির একজন সাংবাদিক জানান, চিবার গ্রামীণ এলাকায় নিচু সড়কগুলোতে এক ডজনের বেশি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

নারিতা বিমানবন্দরে যাত্রীরা টার্মিনালজুড়ে বিভিন্ন স্থানে ঘুমাতে বাধ্য হয়েছেন। অনেকের পাশে ছিল স্লিপিং ব্যাগ। বিমানবন্দরে চেক-ইনের জন্য দীর্ঘ সারি তৈরি হয়।

ফিলিপ নামে একজন ব্রিটিশ যাত্রী এএফপি-কে বলেন, শুক্রবার ভোরে বিমানবন্দরে পৌঁছানোর আগে তাকে ট্যাক্সিতে যাত্রাসহ মোট ৯ ঘণ্টা পথ পাড়ি দিতে হয়েছে।

হাতে স্লিপিং ব্যাগ নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটু ঘুমানোর চেষ্টা করছি এবং নেটফ্লিক্স দেখছি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬