ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড শ্রীপুরে আলোচনা সভা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ উড়োজাহাজ পরিবহন সংস্থা

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি

  • আপডেট সময় : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানে আজ স্থানীয় সময় সন্ধ্যায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির ছোট ছোট ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রথম সুনামির ঢেউ বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতে জেলার মিয়াকো শহরে আঘাত হানে, তবে এটি এতটাই ক্ষুদ্র ছিল যে তার উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি।

কিন্তু দুই মিনিট পরেই ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ অফুনাতোতে পৌঁছায়। এর আগে বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করে জেএমএ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮।
জেএমএ এক বুলেটিনে জানিয়েছে, ‘ইওয়াতে উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে’, এবং সতর্ক করে বলা হয়েছে, যে কোনো সময় ঢেউ আঘাত হানতে পারে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়েছে। জাপানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, সমুদ্র শান্ত রয়েছে।

এর আগে আজ সকালে একই অঞ্চলে ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মাত্রার ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি

আপডেট সময় : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫