ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জাপার নতুন মহাসচিব রাঙ্গা

  • আপডেট সময় : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক:  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী এবং দলের প্রেসিডিয়াম সদস্য মো. মসিউর রহমান রাঙ্গাঁকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
রাঙ্গাকে দেয়া পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনাকে ( রাঙ্গাঁ) জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পাটির মহাসচিবের দায়িত্ব প্রদান করা হলো।
এলজিআরডি প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. আহসান করিম স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মসিউর রহমান রাঙ্গাঁ প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি পার্টির মহাসচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
মসিউর রহমান রাঙ্গাঁ ১৯৫৮ সালের ২২ জুলাই রংপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ নেছার উদ্দিন আহমেদ এবং মাতা মরহুম মজিয়া খাতুন। এরআগে তিনি রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ৮ম জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-১ আসন থেকে নির্বাচিত হন।
মসিউর রহমান রাঙ্গাঁ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
পাটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ঋণ খেলাপির অভিযোগে নির্বাচনে মনোনয়ন বাতিল হবার মাত্র একদিনের ব্যবধানে রাঙ্গাকে মহাসচিব পদে নিয়োগ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপার নতুন মহাসচিব রাঙ্গা

আপডেট সময় : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮