ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক আসামি মোজাফফর হোসেন গ্রেফতার

  • আপডেট সময় : ১১:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 32
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মোজাফফর হোসেন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে বনানীর একটি বাসা থেকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারে পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়।

পরবর্তীতে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তর করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক আসামি মোজাফফর হোসেন গ্রেফতার

আপডেট সময় : ১১:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬