ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

জেএমআইয়ের হাত ধরে ধানমণ্ডিতে অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

  • আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 935
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

বাংলাদেশের রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবার ধানমণ্ডিতে যাত্রা শুরু করল অ্যাপোলো ক্লিনিক। স্বাস্থ্যসেবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই হাসপাতাল চেইনকে বাংলাদেশে আনছে জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।

শনিবার (২৪, আগস্ট ২০২৫) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে অ্যাপোলো ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে ধানমণ্ডির সাত মসজিদ রোডে ফিতা কেটে এবং কেক কেটে ক্লিনিকের উদ্বোধন করা হয়।

অ্যাপোলো ক্লিনিক ও জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজিদ আলম জানান, এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, উন্নত ল্যাব, ডায়াগনস্টিক সুবিধা ও ফার্মেসি পাওয়া যাবে। এছাড়াও হাসপাতালটিতে থাকবে ১০০ শয্যার ওয়ার্ড-কেবিন, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডে-কেয়ার কেমোথেরাপি, ডায়ালাইসিসসহ অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সব সুবিধা।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, “বিদেশে না গিয়েও এখন থেকে মানুষ সাশ্রয়ী মূল্যে দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।” তিনি জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলেও এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাতি বলেন, “জেএমআই বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্র্যান্ড। আমরা বিশ্বাস করি, জেএমআইয়ের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব জাকির হোসেন, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, আমিন মোহাম্মদ গ্রুপের এমডি মো. আমিনুল হক নাবিলসহ দেশের স্বনামধন্য চিকিৎসক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাসপাতাল চেইন অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী তাদের ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক রয়েছে। এবার প্রথমবারের মতো বাংলাদেশে জেএমআই গ্রুপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো অ্যাপোলো ক্লিনিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমআইয়ের হাত ধরে ধানমণ্ডিতে অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫