ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

ঝিনাইদহে এবার ভ্রাম্যমাণ আদালতে ৪ এলপি গ্যাস ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট সময় : ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনের অতিরিক্ত এলপি গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে ঝিনাইদহ শহরের ৪ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী এ দন্ডাদেশ প্রদাণ করেন।

আদালত সুত্রে জানা যায়, শহরের হাটের রাস্তায় বেশ কয়েকটি দোকানে মেয়াদ উর্ত্তীণ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে এমন সংবাদ পায় জেলা প্রশাসন।

এর ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক হাটের রাস্তার এসএসএম ওয়াহেদ এন্টার প্রাইজের মালিক আব্দুল ওয়াহেদকে ৫ হাজার, গ্যাস ঘরের মালিক কাজী কামাল আহম্মেদ বাবুকে ৫ হাজার, শেখ ট্রেডার্সের মালিক শেখ জাকির হোসেনকে ৫ হাজার ও শরিফ এন্ড ব্রাদার্স এর মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো: হাসনাত, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মন্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আদালতের বিচারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে এবার ভ্রাম্যমাণ আদালতে ৪ এলপি গ্যাস ব্যবসায়ীর জরিমানা

আপডেট সময় : ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭