ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ঝিনাইদহে প্রকৌশলীর ফেসবুক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোষ্ট,জেলা ব্যাপী তোলপাড়!

  • আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • / 360
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটুক্তি করা হয়েছে।

এ ঘটনায় গত কয়েকদিন ধরে ঝিনাইদহে জানাজানি হওয়ার পরে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তার অফিসে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে সরকারের কয়েকটি গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। জানা গেছে, ঝিনাইদহ গণপূর্ত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন তার ফেসবুক আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, পুলিশ, আমলা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ সবাইকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। ১৩ মার্চ একই সময় তার আইডিতে তিনি বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকের সম্পাদককে নিয়ে কটুক্তিমূলক নাস্তিক ও ইহুদীদের দালাল বলে সম্বোধন করেন।

অভিযোগ রয়েছে, তিনি নিজেকে ইতিমধ্যে জামায়াতের লোক হিসাবে পরিচয় দিয়েছেন। এত সব বির্তকিত কর্মকান্ডের কারণে কিভাবে তিনি উচ্চপদে চাকুরি করেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন ফেসবুক আইডি তার নিজের বলে স্বীকার করে জানান, কেউ আমার আইডি হ্যাক করে এটি করেছে। ব্যস্ততার কারণে এই কথাগুলি আমার আইডি থেকে মুছে দেওয়া সম্ভব হয়নি। সময় পেলে কথাগুলো মুছে দিব। নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সম্প্রতি রাজবাড়ী জেলা থেকে ঝিনাইদহে যোগদান করেছেন। তার বাড়ী কুষ্টিয়া জেলায়। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে প্রকৌশলীর ফেসবুক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোষ্ট,জেলা ব্যাপী তোলপাড়!

আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭