ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝিনাইদহে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযানে ৬৪ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২০ জন, শৈলকুপা থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ১০ জন, মহেশপুর থেকে ১২ জন, এবং কালীগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ১৪ কে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ২’শ ৬০ পিচ ইয়াবা, ১’শ ২০ বোতল ফেন্সিডিল ও ১’শ গ্রাম গাঁজা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযানে ৬৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭