ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ঝিনাইদহে সাদাপোশাকে পুলিশ পরিচয়ে ৫ ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ-জিডি নেয়নি পুলিশ !

  • আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
সাদা পেশাকে পুলিশ পরিচয়ে ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে বিভিন্ন স্থান থেকে পাঁচ ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে কোটচাঁদপুর উপজেলা থেকে তিনজন ও সদর উপজেলা থেকে দুজনকে নিয়ে যাওয়া হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি কলেজের অধ্যক্ষও রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ কোটচাঁদপুরের জালালপুর গ্রামের ইমরুল হোসেন, সদর উপজেলার কাশিমনগর গ্রামের ইব্রাহিম গাজি ও রেজাউল ইসলামকে পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের আলম খানকে গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। আর কোটচাঁদপুর পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ন কবিরকে বুধবার দুপুরে তুলে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট পরিবারগুলোর স্বজনেরা বলছেন, তাঁরা কোথাও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাচ্ছেন না। থানায় খোঁজ নিতে গেলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

নিখোঁজ ইমরুল হোসেনের স্ত্রী চম্পা খাতুন বলেন, ২২ মার্চ রাত ১২টার পর পুলিশ পরিচয়ে কয়েকজন বাড়ির দরজা খুলতে বলেন। দরজা খোলার পর ইমরুলকে বের করে গাড়িতে তোলা হয়। কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, জানতে চাইলে ওই ব্যক্তিরা বলেন, এক আসামির বাড়ি চেনার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ নেয়নি।

নিখোঁজ আলম খানের ছেলে জুবায়ের খান সাংবাদিকদের বলেন, তাঁর বাবাকে মঙ্গলবার রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় পুলিশ পরিচয় দেওয়া ৮-১০ জন। কোটচাঁদপুর পৌর কলেজের দপ্তরি শাহজাহান আলী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি সাদা মাইক্রোবাস এসে থামে তাদের কলেজের পাশে। এরপর অধ্যক্ষ হুমায়ন কবিরকে ডাক দেন সাদাপোশাকধারী অস্ত্রধারী ব্যক্তিরা। মাইক্রোবাসের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, এ ধরনের খবর তাঁরাও শুনেছেন। তবে পুলিশের পক্ষ থেকে কাউকে তুলে আনার কথাটি ঠিক নয়। তাঁরাও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে সাদাপোশাকে পুলিশ পরিচয়ে ৫ ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ-জিডি নেয়নি পুলিশ !

আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭