ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টরন্টোয় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ প্রিয়াঙ্কা? সত্য না গুজব

  • আপডেট সময় : ০৯:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বলিউডের দুই তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে পুরনো গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। বিশেষ করে কানাডার টরন্টোয় তাদের গোপনে বিয়ে করার দাবি নতুন করে চর্চা তৈরি করেছে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সম্প্রতি কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর জানানোর পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ বেড়েছে। এর মধ্যেই সামনে এসেছে শাহরুখের সঙ্গে তার সম্পর্ক নিয়ে পুরনো নানা আলোচনা।

বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই শোনা যায়, ক্যারিয়ারের শুরুতেই শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। যদিও দুজনেই এ বিষয়ে কখনও সরাসরি কিছু বলেননি। শাহরুখ বরাবরই প্রিয়াঙ্কাকে সহশিল্পী হিসেবে উল্লেখ করেছেন।

২০০৬ সালে ডন সিনেমার মাধ্যমে বড়পর্দায় জুটি বাঁধেন তারা। পরে ডন টু সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে বিভিন্ন মহলে আলোচনা হয়। শুটিংয়ের বাইরে একসঙ্গে সময় কাটানোসহ নানা ঘটনার উল্লেখও উঠে আসে।

এ সময় প্রিয়াঙ্কাকে বিভিন্ন সিনেমায় নেওয়ার জন্য শাহরুখ অনুরোধ করেছিলেন বলেও গুঞ্জন রয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত পরিসরেও তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে বলে দাবি করা হয়।

এসব ঘটনায় শাহরুখের স্ত্রী গৌরীর প্রতিক্রিয়া নিয়েও নানা আলোচনা তৈরি হয়। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্তেও ব্যক্তিগত কারণ জড়িত ছিল বলে অনেকে মনে করেন।

এরই মধ্যে আরেকটি গুঞ্জন ছড়িয়ে পড়ে, টরন্টোয় নাকি গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে দুজনেই নিজেদের ক্যারিয়ারে ব্যস্ত। ডন টু সিনেমার পর থেকে প্রকাশ্যে তাদের দূরত্বই বেশি দেখা গেছে। তবুও পুরনো এই সম্পর্কের গুঞ্জন সময়ে সময়েই নতুন করে সামনে আসে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টরন্টোয় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ প্রিয়াঙ্কা? সত্য না গুজব

আপডেট সময় : ০৯:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬